Monday, January 14, 2019

দশক পারের যান আমি শূন্য

মেপে মেপে জল গড়াচ্ছে মেপে মেপে
সূর্যের  থেকে আমি দেখতে পাচ্ছি একটি শূন্য
                        আমি , একটি শূন্য
চিলের বৈধ প্রেমের হাততালি র মতো যখন শূন্য ভেঙ্গে
                           বেরিয়ে আসে আরও চিল




ও ক্রম
           ভবিতব্যের 'U turn' তাদের নামের
আমায় শূন্যে তুলে দশক এর কোঠায় নেমে গেছে এতক্ষনে ।

Tuesday, January 8, 2019

অক্ষর প্রবাল (কবি ও সাহিত্যিক)

ঋতু

মোজার ভেতর লুকিয়ে থাকা কষ্টে আমার শীত করে।
শীত নিঃসঙ্গতা পছন্দ করে না-
তাই মানুষ পেলে ঢুকে যায় হৃদয়ে,
ওম কুড়ায় যজ্ঞের পুরোহিত হয়ে।
তখন যাবতীয় অনভ্যস্ততা কাছিম হিসেবে জন্ম নেয়-
আবেগে পাথর জমে যায় যার পিঠে।
তুমি সেখানে বিপ্লব খোঁজো-
আর আমি চারপায়ে খেয়ে চলি দুঃখ।

দশক পারের যান আমি শূন্য মেপে মেপে জল গড়াচ্ছে মেপে মেপে সূর্যের  থেকে আমি দেখতে পাচ্ছি একটি শূন্য                         আমি , একটি শূ...